
ফাতেহ ডেস্ক
ভারতের সঙ্গে নয়টি রেল পথ সংযুক্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী এ তথ্য জানান।
সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, বাংলাদেশ থেকে ভারতের সঙ্গে রেলওয়ে সংযোগের জন্য সাতটি ইন্টারচেঞ্জ পয়েন্ট আছে। এ সাতটি ইন্টারচেঞ্জ পয়েন্টের মধ্যে বর্তমানে চারটি চালু রয়েছে। বাকি তিনটি ইন্টারচেঞ্জ চালু করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ছাড়া আরও দুটি নতুন ইন্টারচেঞ্জ পয়েন্ট চালু করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এসব রেল সংযোগের মধ্যে রয়েছে— দর্শনা-ভারতের গেদে, বেনাপোল- পেট্রাপোল, রোহনপুর-সিঙ্গাবাদ, বিরল-রাধিকাপুর, শাহবাজপুর-মহিশাসন, চিলাহাটি-হলদিবাড়ি, বুড়িমারী-চেংরাবান্ধা, আখাউড়া-আগরতলা এবং ফেনী থেকে ভারতের বিলোনিয়া পর্যন্ত রেলপথ নির্মাণ।
