ভারতের সাহায্য চেয়েছে বিকল্পধারা

ফাতেহ ডেস্ক:

বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান বলেছেন, ‘ভারত আমাদের বন্ধুরাষ্ট্র। একাদশ সংসদ নির্বাচনে ভারতের সাহায্যের প্রয়োজন। আমরা ভারতের সাহায্য চেয়েছি।’

সোমবার দুপুরে বিকল্পধারার চেয়ারম্যানের বাসভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

এসময় যুক্তফ্রন্টের মুখপাত্র ও বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী বলেন, ‘বিকল্পধারা রাজনীতিতে একটি নিউ ইলিমেন্ট। আদর্শিক, গণতান্ত্রিক অবস্থানে থেকে আমরা গণতন্ত্র রক্ষার স্বার্থে মহাজোটে যাওয়ার প্রক্রিয়ায় রয়েছি।’

মাহী আরো বলেন, তরুণ প্রজন্মের জন্য নতুনত্ব কী- তার বেশকিছু পরিকল্পনা নিয়ে মহাজোটের সঙ্গে আমাদের এ সপ্তাহে বৈঠক হবে।

বৈঠকে বি চৌধুরী ও মাহী বি চৌধুরী ছাড়াও বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, বি চৌধুরীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী বীরবিক্রম উপস্থিত ছিলেন।

আগের সংবাদজামাল খাশোকজি হত্যার অডিও টেপ শুনবেন না ট্রাম্প
পরবর্তি সংবাদনির্বাচনে জোটের মনোনয়ন নিয়ে ইসিকে বিএনপির চিঠি