জামাল খাশোকজি হত্যার অডিও টেপ শুনবেন না ট্রাম্প

ফাতেহ ডেস্ক:

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ সৌদি আরবের রাজতন্ত্র বিরোধী সাংবাদিক জামাল খাশোকজির হত্যাকাণ্ডের জন্য সরাসরি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানকে দায়ী করলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো যুবরাজকে বাঁচিয়ে দেয়ার চেষ্টা করছেন।

সম্প্রতি তিনি ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, সৌদি যুবরাজের আশপাশের লোকজন খাশোকজিকে হত্যা করেছে। কিন্তু তারপরও তিনি মোহাম্মাদ বিন সালমানকে এ ঘটনায় দায়ী করতে নারাজ।

সাক্ষাৎকারে একইসঙ্গে ট্রাম্প বলেন, তার কাছে খাশোকজি হত্যাকাণ্ডের অডিও টেপ থাকলেও তা তিনি শুনে দেখবেন না। তিনি ওই অডিও টেপকে ‘ভয়ঙ্কর ও ঘৃণ্য’ বলে অভিহিত করেন।

তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতর ব্যক্তিগত কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে গত ২ অক্টোবর নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন খাশোকজি। এরপর নানা নাটকীয়তার জের ধরে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধানও তুরস্ক সফরে যান।

আগের সংবাদরোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর তাগিদ
পরবর্তি সংবাদভারতের সাহায্য চেয়েছে বিকল্পধারা