বাড়ছে পরকিয়া ও বিবাহ বিচ্ছেদ : দায়ী কে?

নিজস্ব প্রতিবেদক: প্রায় প্রতিদিন সংবাদপত্রের পাতায় নিয়ম করেই যেন জায়গা করে নিচ্ছে বিবাহ বিচ্ছেদ আর পরকিয়ার খবর। স্বামী-সন্তান রেখে পরকিয়ায় জড়িয়ে ধরা পরে স্ত্রী হত্যা করছে তার স্বামী আর ফুটফুটে শিশু সন্তানকে।এটি যেন এখনকার নিত্যদিনের পরিচিত ঘটনা।

পরিসংখ্যান বলছে ঢাকা সিটি করপোরেশন দক্ষিণ ও উত্তরের তথ্যানুযায়ী, ২০১০-২০১৬ সাল পর্যন্ত রাজধানীতে তালাকের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫২ হাজার। গতবছর এই সংখ্যা ছিল সাড়ে ৬ হাজার। যা ২০১৫ সালে ছিল প্রায় ৯ হাজার। এর আগে ২০১৪ সালে ৮ হাজার ২১৫টি, ২০১৩ সালে ৮ হাজার ২১৪, ২০১২ সালে ৭ হাজার ৯৯৫, ২০১১ সালে বিয়ে বিচ্ছেদ হয়েছে ৫ হাজার ৩২২ এবং ২০১০ সালে বিয়ে বিচ্ছেদ হয়েছে সাড়ে ৫ হাজার। বর্তমানে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০টির মতো বিচ্ছেদের আবেদন জমা হচ্ছে। প্রতিবছরই আগের বছরের তুলনায় বাড়ছে এই সংখ্যা। বর্তমানে রাজধানীতেই নিষ্পত্তির অপেক্ষায় আছে ৪৯ হাজার বিবাহ-বিচ্ছেদের আবেদন। ঢাকা শহরের চেয়ে সারাদেশে এই চিত্র আরো ভয়াবহ।

গাজিপুরের কোনাবাড়ি একটি মাদরাসায় পড়ান আবদুল মোতালেব। তার স্ত্রী তাহমিনা খাতুনও একই মাদরাসার শিক্ষিকা। বিয়ের এক বছর না পেরুতেই সম্প্রতি পরকিয়ার অভিযোগে ছাড়াছাড়ি হয়ে যায় তাদের। স্বামীর অভিযোগ সে ফেসবুকে নানান ছেলেদের সাথে সম্পর্ক রেখে চলেছে বলে তিনি প্রমাণ পেয়েই একপর্যায়ে এসে ডিভোর্সের সিদ্ধান্ত নিতে হয়।

মোতালেব আর তাহমিনা খাতুনের মতো এরকম শত শত পরিবারেরই বছর না যেতেই ভেঙ্গে পড়ছে সংসার।

কিন্তু বিবাহ বিচ্ছেদ আর পরকিয়ার মতো এরকম বিপর্যায়ের নৈপথ্যে কী তা নিয়ে ভাবছে না কেও।

সম্প্রতি একটি অনুসন্ধানে জানা যায় বিবাহ বিচ্ছেদের মূলে রয়েছে ইন্টারনেট, ওয়েবসাইট, ফেসবুক এবং পর্নোগ্রাফির মতো সহজলভ্য উপাদান থেকে আকৃষ্ট হয়ে মূল্যবোধ ও নৈতিকতা হারানো । ফলে বিয়ের মতো সুদৃঢ় সম্পর্ক এবং নৈতিক বিষয়টি ছিন্ন করতে একটুও দ্বিধা করছেন না স্বামী বা স্ত্রীর কেউই।

তবে বর্তমানে সবচেয়ে বেশি যে দিকটি এই অনৈতিকতার জন্য দায়ী বলে বিশেষজ্ঞরা মনে করছেন তা হচ্ছে ভারতীয় সিরিয়াল নাটকের প্রসারতা। এটি আমাদের প্রতিটি পরিবারের অশান্তির মূল। ভারতীয় এই সিরিয়ালগুলোতে সব সময় দেখানো হচ্ছে পারিবারিক অশান্তির নানা উপকরণ যার প্রভাবে বাড়ছে পারিবারিক কলহ আর স্বামী-স্ত্রীর মধ্যকার বিবেধ।

আগের সংবাদগাজীপুরের পুলিশ সুপারের প্রত্যাহার চায় বিএনপি
পরবর্তি সংবাদহলি আর্টিজান মামলার প্রতিবেদন দাখিল ২৬ জুলাই