ফখরুলের গাড়িতে হামলা অনাকাঙ্খিত, এতে বিব্রত ইসি

ফাতেহ ডেস্ক

বিএনপি মহাসচিবের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িতে হামলা অনাকাঙ্খিত, এ ঘটনায় নির্বাচন কমিশন বিব্রত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। বুধবার সকালে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত বিচারিক হাকিমদের ব্রিফিংয়ে এ কথা জানান কে এম নুরুল হুদা।

তিনি বলেন, নির্বাচনী প্রচারের শুরুতেই দেশের দুই স্থানে হামলার ঘটনায় নির্বাচন কমিশন মর্মাহত। এ ধরণের অঘটন যেন আর না ঘটে সেদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সবাইকে নজর রাখার আহ্বান জানান তিনি।

প্রার্থীদের প্রতিযোগিতা যেন প্রতিহিংসায় রূপ না নেয় সেদিকে বিচারিক হাকিমদের বিশেষভাবে দৃষ্টি রাখারও আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। তাছাড়া তাদেরকে নিরপেক্ষ ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।

আগের সংবাদইসির নির্দেশ পালনে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত : স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদবিএনপির সাংগঠনিক সম্পাদক দুলু গ্রেপ্তার