
ফাতেহ ডেস্ক:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন যে কোনো পরিস্থিতি মোকাবিলায় ইসির নির্দেশ পালনে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে । রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসায়ী মালিক সমিতি ও পেশাজীবীদের জনসভায় তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, ভোট সামনে রেখে হত্যার রাজনীতিতে নেমেছে আগুন সন্ত্রাসীরা। যত ষড়যন্ত্রই হোক, ৩০ ডিসেম্বরের ভোট যুদ্ধে আওয়ামী লীগের জয় সুনিশ্চিত। উন্নয়নের ধারবাহিকতা রাখতে শেখ হাসিনার বিকল্প নেই বলেও জানান আসাদুজ্জামান খাঁন।
তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বিদ্যুৎ খাতে ১০ বছরে বাংলাদেশের অগ্রগতি ঈর্ষণীয়। গত দশ বছরে সাড়া দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও ব্যাপক উন্নয়ন হয়েছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
