ধানের শীষে বিজয়ের হাওয়ায় দিশেহারা আ.লীগ: রিজভী

ফাতেহ ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ সরকারের উৎপীড়নে গোটা জাতিকেই পরাধীনতার শৃঙ্খলে বন্দি করে রাখা হয়েছে তিনি আরো বলেন ‘ধানের শীষে বিজয়ের হাওয়া দেখে আওয়ামী অবৈধ শাসকগোষ্ঠী দিশেহারা হয়ে পড়েছে।

আর তাই উড়ো-অবান্তর-মিথ্যা অপপ্রচারের পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের ওপর প্রবল আক্রমণ অব্যাহত রেখেছে।’

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ভোটারবিহীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘এক আইন এক প্রভু’ হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন বলে মন্তব্য করে রিজভী বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাহীন করার জন্য রাষ্ট্রযন্ত্রকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দেয়া হয়েছে।

জনগণের অগ্রযাত্রাকে বলপূর্বক প্রতিহত করার জন্য অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীকে বেআইনি সংগঠনে পরিণত করেছেন। এরা রক্তপিপাসুর ন্যায় বীভৎস দমনকার্য চালিয়ে যাচ্ছে বিরোধীদলের ওপর।’

সরকারের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, লোভ-লালসা-ডাকাতি-রাহাজানি-দখল-আত্মসাতের ধারা রক্ষার জন্য তারা (আওয়ামী লীগ) পুনরায় যেনতেন প্রকারে ক্ষমতায় থাকতে চায়।

তাই ক্ষমতার মায়ায় অবৈধ শাসকগোষ্ঠী গুম-খুনের সওদাগরী নির্বিচারে চালিয়ে যাচ্ছে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত যেকোনও সময় যেকোনও স্থান থেকে যে কাউকে গুম করা হচ্ছে।’

আগের সংবাদরাশিয়া মুক্তবাণিজ্য চুক্তির অনুমোদন দিলো ইরানকে
পরবর্তি সংবাদদেওবন্দকে ‘সন্ত্রাসের পীঠস্থান’ বলে তীব্র সমালোচনার মুখে ভারতের মন্ত্রী