দেওবন্দকে ‘সন্ত্রাসের পীঠস্থান’ বলে তীব্র সমালোচনার মুখে ভারতের মন্ত্রী

ফাতেহ ডেস্ক: বিশ্বের মাদারে ইলমি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দকে সন্ত্রাসের পীঠস্থান বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয়মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং।

গতকাল বুধবার তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘জানি না দেওবন্দ শিক্ষার মন্দির না সন্ত্রাসের মন্দির। হাফিজ সাঈদ ও বাগদাদি এখানকারই। এখানে মানবকল্যাণের পাঠ দেয়া হয়, নাকি মানব নিধনের শিক্ষা দেয়া হয়? কারণ বাগদাদি মানুষ নিধন করছে।

হাফিজ সাঈদ ২৬/১১তে ভারতে সেটাই করেছে। এরা দু’জনই দেওবন্দের শিক্ষার্থী ছিলেন এমনটাই লোকে আমাকে জানিয়েছে। আমি এজন্য মনে করি এটা শিক্ষার মন্দির নয়, সন্ত্রাসের মন্দির।’

আজ বৃহস্পতিবার এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম বলেন, ‘মন্ত্রী যে কথা বলেছেন, বাস্তবের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই।

দারুল উলুম দেওবন্দ স্বাধীনতা সংগ্রামী তৈরি করার প্রতিষ্ঠান। মূলত সমস্যা হয়েছে বর্তমানে যারা বিজেপি-আরএসএসের কর্মকর্তা; তাদের ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞান নেই। স্বাধীনতা সংগ্রামে তাদের কোনো অবদান নেই।’

আগের সংবাদধানের শীষে বিজয়ের হাওয়ায় দিশেহারা আ.লীগ: রিজভী
পরবর্তি সংবাদ৩০ জানুয়ারি খালেদাসহ ৩৮ জনের বিরুদ্ধে চার্জ শুনানি