
ফাতেহ ডেস্ক
বেতন-ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর কালশীতে টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। কালশীর ২২ তলা ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।
শ্রমিকদের অভিযোগ, সরকার নতুন বেতন কাঠামো নির্ধারণ করলেও মালিকপক্ষ তা বাস্তবায়ন করছে না। এদিকে, সড়ক অবরোধে কালশী রোড দিয়ে মিরপুরে যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
অনেকে পায়ে হেঁটে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
