আরসিবিসি’র সাবেক কর্মকর্তা মায়ার সর্বোচ্চ ৫৬ বছরের কারাদণ্ড

ফাতেহ ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন- আরসিবিসি’র সাবেক কর্মকর্তা মায়া দেগুইতোর ৩২ থেকে ৫৬ বছরের কারাদণ্ড দিয়েছে ফিলিপাইনের আদালত। ৮টি অভিযোগের প্রতিটিতে তাকে ৪ থেকে ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়।

তিন বছর আগে সাইবার হামলার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮০৮ কোটি টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় এই প্রথম কোন রায় হল। মানিলায় আরসিবিসি’র শাখা ব্যবস্থাপক মায়া দেগুইতোকে, কারাদণ্ডের পাশাপাশি দশ কোটি নব্বই লাখ ডলার জরিমানাও করে আদালত।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সুইফট কোড জালিয়াতি করে বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি হয়।

সেসময় মায়া দেগুইতো আরসিবিসি ব্যাংকের যে শাখার ব্যবস্থাপক ছিলেন সেই শাখা থেকেই চুরি যাওয়া অর্থ লেনদেন হয়।

আগের সংবাদকালশীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক-শ্রমিকরা
পরবর্তি সংবাদহাইকোর্টের নির্দেশ মানছে না ইংরেজি মাধ্যম স্কুলগুলো