উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা, জরুরি অবতরণ

ফাতেহ ডেস্ক

বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা হয়েছে। পরে কমান্ডো অভিযানে ছিনতাইকারী নিহত হয়।

উড়োজাহাজের সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ছিনতাই চেষ্টার মুখে ঢাকা থেকে দুবাইগামী উড়োজাহাজটি সন্ধ্যায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

পরে উড়োজাহাজটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেনাবাহিনী বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে বলেও জানিয়েছে আইএসপিআর।

আগের সংবাদমিশরে ৯ তরুণের ফাঁসির প্রতিক্রিয়ায় স্বৈরশাসক সিসি’র কড়া সমালোচনা করলেন এরদোগান
পরবর্তি সংবাদখালেদা জিয়াকে নেয়া হবে কেরানীগঞ্জে