
ফাতেহ ডেস্ক
নাজিমউদ্দিন রোড থেকে কেরানীগঞ্জের নতুন কেন্দ্রীয় কারাগারে নেয়া হচ্ছে খালেদা জিয়াকে। এর বিরোধিতা করে দল-প্রধানের সুচিকিৎসা ও মুক্তি দাবি করছে বিএনপি। এর পেছনে রাজনীতি থেকে বিচ্ছিন্নের পাশাপাশি খালেদা জিয়ার ওপর মানসিক চাপ তৈরির ষড়যন্ত্র দেখছেন ডা. জাফরউল্লাহ চৌধুরী।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হওয়ার পর থেকেই পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন খালেদা জিয়া। শুরু থেকেই এ কারাগারকে পরিত্যাক্ত দাবি করছে বিএনপি। আর এ কারণেই বিএনপি চেয়ারপারসন অসুস্থ হয়ে পড়ছেন বলে দাবি তার ব্যাক্তিগত চিকিৎসকদের।
এবার পুরোনো ক্দ্রেীয় কারাগারের পাশের এলাকা চকবাজারে অগ্নিকাণ্ডের পর, খালেদা জিয়াকে কেরানীগঞ্জের নতুন কেন্দ্রীয় কারাগারে নেয়া উদ্যোগ নেয়া হয়েছে। বিপরীতে বিএনপি নেতারা জানাচ্ছেন দল প্রধানের সুচিকিৎসা ও মুক্তির দাবি।
বিএনপিপন্থি বুদ্ধজীবীদের মন্তব্য, কারাবাসের পাশাপাশি খালেদা জিয়ার ওপর মানসিক চাপ তৈরি করতেই তাকে রাজধানীর বাইরের কারাগারে নেয়ার পরিকল্পনা করা হয়েছে।
খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তরের উদ্যোগের কথা নিশ্চিত করলেও, এর দিনক্ষণ নিয়ে এখনও কিছু জানায়নি , কারা কর্তৃপক্ষ।
