শেখ হাসিনা বিপুল ভোটের ব্যবধানে জয়ী

ফাতেহ ডেস্ক

জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।

রোববার ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী নৌকা প্রতীকে ২ লাখ ২৯ হাজার ৫৩৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী এস এম জিলানী পেয়েছেন ১২৩ ভোট।

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মারুফ শেখ হাতপাখা প্রতীকে পেয়েছেন মাত্র ৭১ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. এনামুল হক আপেল প্রতীকে পেয়েছেন ১০ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. উজির ফকির সিংহ প্রতীকে পেয়েছেন মাত্র ৪ ভোট।

গোপালগঞ্জ জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

আগের সংবাদনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করলেন ড. কামাল
পরবর্তি সংবাদগহরপুর জামিয়ার শায়খুল হাদিসের ইনতেকাল