বিশিষ্ট আলেম ও সাহিত্যিক আহলুল্লাহ ওয়াসেলের ইন্তেকাল

ফাতেহ ডেস্ক

লালবাগ জামেয়ার সিনিয়র শিক্ষক  ও ইসলামী ঐক্যজোটের যুগ্ন মহাসচিব মাওলানা আহলুল্লাহ ওয়াসেল  ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল ৫০ বছর।

আজ বেলা সাড়ে এগারোটায় অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনি আল্লাহর ডাকে সাড়া দেন। ইসলামী ঐক্যজোটের মহাসচিব ও লালবাগ মাদরাসার মুহাদ্দিস মুফতি ফয়জুল্লাহ ইন্তেকালের সংবাদ নিশ্চিত করেছেন।

মাওলানা আহলুল্লাহ ওয়াসেলের জন্ম নরসিংদীর মনোহরদীতে। তবে তার শৈশব কেটেছে নানা বাড়ি ময়মনসিংহের ইশ্বরদীতে।মাওলানা আহলুল্লাহ ওয়াসেল জামিয়া নূরিয়াতে জামাতে জালালাইন পর্যন্ত পড়াশোনা করেন। সে কারণে হাফেজ্জি হুজুর রহ. এর সাহচর্য পেয়েছেন।তিনি দাওরায়ে হাদিস শেষ করেন লালবাগ জামিয়া থেকেই।

মরহুম আহলুল্লাহ ওয়াছেল দীর্ঘদিন আল্লামা মুফতি আমিনী রহ. এর প্রেস সচিবের দায়িত্ব পালন করেছেন। নব্বই পরবর্তী প্রতিটি আন্দোলনে তিনি বিশেষ ভূমিকা পালন করেন।

দীর্ঘদিন লালবাগ মাদরাসায় শিক্ষকতার পাশাপাশি বেশ কয়েকটি বই রচনা ও অনুবাদ করেছেন। আল কাওসার পরিষদসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উদ্যোগ ও পরিচালনায় তার বিশেষ ভূমিকা ছিল।

ব্যক্তিগতভাবে তিনি চার সন্তানের জনক। তার দুই ছেলে মাদানীনগর ও আল কাউসার মাদরাসায় পড়াশোনা করছে।

মরহুমের প্রথম জানাজা দুপুর তিনটায় লালবাগ শাহী মসজিদে অনুষ্ঠিত হবে।

আগের সংবাদহামহাম জলপ্রপাতে নেমে রুয়েট ছাত্রের মৃত্যু
পরবর্তি সংবাদসোহরাওয়ার্দী ‍উদ্যানে বিএনপি নেতাকর্মীদের ঢল