
ফাতেহ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জের হামহাম জলপ্রপাতে গোসল করতে নেমে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী আসিফ করিম রেজার মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে জলপ্রপাতে গোসল করার এক পর্যায়ে ডুবে যান তিনি।
কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান জানান, রুয়েটের প্রথম বর্ষের সাত শিক্ষার্থী হামহাম জলপ্রপাতে বেড়াতে যান। ঘোরাঘুরির এক পর্যায়ে তারা জলপ্রপাতে গোসল করতে নামেন। বন্ধুরা উঠে গেলে ডুবে যায় সাঁতার না জানা আসিফ।
পরে তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আসিফের বাড়ি কুমিল্লায়।
