
ফাতেহ ডেস্ক: মুদ্রা পাচার মামলায় বিসমিল্লাহ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খাজা সোলেমান আনোয়ার চৌধুরী, চেয়ারম্যান নওরিন হাসিবসহ ১০ জনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মুদ্রা পাচার মামলায় এটিই প্রথম রায়।
ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আতাবুল্লাহ দুপুরে এ রায় ঘোষণা করেন। তবে দণ্ডিত আসামিদের সবাই মামলার শুরু থেকে পলাতক। কারাদণ্ডের পাশাপাশি পাচার হওয়া প্রায় ১৫ কোটি ৩৪ লাখ টাকার দ্বিগুণ অর্থ জরিমানা করা হয়ছে।
এই অর্থ ৬০ দিনের মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। বিভিন্ন ব্যাংক থেকে থেকে ১ হাজার ২০০ কোটি টাকা ঋণ জালিয়াতি, মুদ্রা পাচার ও দুর্নীতির অভিযোগে মামলাটি করে দুদক। ২০১৩ সালের ৩ নভেম্বর করা এ মামলায় বিসমিল্লাহ গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ৫৪ জনকে আসামি করা হয়।
