
ফাতেহ ডেস্ক: দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সব গণতন্ত্রকামী দল ও সংগঠনের প্রতি আহ্বান জানিয়ে বৃহত্তর ঐক্য গঠনে একমত হয়েছে ২০ দল।
সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠকের পর একথা জানান জোট সমন্বয়ক নজরুল ইসলাম খান।
তিনি জানান, বৃহত্তর ঐক্য গঠন নিয়ে বিএনপির সঙ্গে শরিকদের কোনো বিরোধ নেই। সবাই একসঙ্গে জাতীয় ঐক্য গঠনের পথে এগিয়ে যাবেন।
২০ দলের বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, জোটের অভ্যন্তরীণ বিষয়, খালেদা জিয়ার করা মুক্তি এবং নির্বাচনকালীন সরকারের দাবিতে আন্দোলন নিয়ে আলোচনা হয়।
