
ফাতেহ ডেস্ক: মিয়ানমারের ওপর নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশ। এর আওতায় থাকতে পারেন শীর্ষ সেনা কর্মকর্তা ও তাদের সঙ্গে বাণিজ্যে জড়িত কিছু প্রতিষ্ঠান।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিয়ানমারের সাত সেনা কর্মকর্তার বিদেশ ভ্রমণে আগেই নিষেধাজ্ঞা ও সম্পত্তি জব্দ করা হয়েছিল। মানবাধিকার লঙ্ঘনের নতুন প্রমাণ এবং রয়টার্সের দুই সাংবাদিকের ৭ বছরের সাজা হওয়ার পর নতুন করে নিষেধাজ্ঞা বাড়ানোর কথা ভাবা হচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নের তিন কূটনীতিকের বরাতে এ খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো।
