বিএনপি প্রার্থীর প্রচারনায় ককটেল বিস্ফোর‍ণ

ফাতেহ ডেস্ক: রাজশাহীর সাগরপাড়ায় সিটি নির্বাচনে বিএনপি প্রার্থীর পক্ষে প্রচার চালানোর সময় তিনটি ককটেল বিস্ফোর‍ণ হয়েছে। এসময় আহত হয়েছেন এক সাংবাদিকসহ পাঁচজন।

প্রচারে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতারা। সকাল সাড়ে ১০টার দিকে জেলা ছাত্রদলের আয়োজনে প্রচারের সময় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

প্রতিবাদে ওই এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। এরপর ঘটনাস্থল ত্যাগ করেন তারা।

আগের সংবাদসরকারি স্বীকৃতি নিয়ে কী ভাবছেন কওমি মাদরাসার শিক্ষার্থীরা?
পরবর্তি সংবাদলঘুচাপের কারনে রাজধানীসহ সারাদেশে বৃষ্টি