
ফাতেহ ডেস্ক: তিন সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক কারচুপি ও বিএনপির এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ সোমবার সকালে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, সুষ্ঠু ভোট হচ্ছে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে বিএনপি।
