সিলেটে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট হচ্ছে: অর্থমন্ত্রী

ফাতেহ ডেস্ক: সিলেটে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ সোমবার দুপুরে নগরীর দুর্গাকুমার পাঠশালা কেন্দ্রে ভোট দিয়ে এ কথা বলেন অর্থমন্ত্রী।

এর আগে ভোট দিতে রিকশায় চড়ে দুর্গাকুমার পাঠশালা কেন্দ্রে পৌঁছান অর্থমন্ত্রী। ভোট কেন্দ্র ও নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ জানান তিনি। ভোট দেয়ার পর বিএনপির অভিযোগ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, তাদের অভিযোগ ভিত্তিহীন আর এজেন্ট দিতে না পারা বিএনপির ব্যর্থতা।

আগের সংবাদতিন সিটিতেই কারচুপির অভিযোগ রিজভীর
পরবর্তি সংবাদসিরিয়ায় ১২ লাখ শরণার্থী ঘরে ফিরেছে: রাশিয়া