
ফাতেহ ডেস্ক: বিএনপির ৭ দফা অসাংবিধানিক, এগুলো মানার কোনো সুযোগ নেই বলে সাফ জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে দলের গণসংযোগ কর্মসূচি উদ্বোধনের সময় তিনি এ কথা জানান।
দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে সারাদেশে সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি শুরু করেছে আওয়ামী লীগ।
গুলশান ২-এ সকালে কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নেতা-কর্মীদের নিয়ে বিলি করেন প্রচারপত্র। গণসংযোগ কর্মসূচিকে স্বাগত জানান স্থানীয় ব্যবসায়ীরা।
স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী বিএনপি-জায়ামাত ষড়যন্ত্র চালাচ্ছে অভিযোগ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লগি সাধারণ সম্পাদক।
সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে বিএনপির ৭ দফা মানার সুযোগ নেই বলেও জানান ওবায়দুল কাদের।
নির্বাচনের সময় মাঠ দখলের নামে কেউ নাশকতার চেষ্টা করলে প্রতিহত করার হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের।
