এস কে সিনহার ভাইয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

ফাতেহ ডেস্ক: দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেছেন বি/এন/এ সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা। এদিকে অর্থপাচরের অভিযোগে সিনহার বড় ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন।

বিভিন্ন কারণে বিতর্কিত হয়ে ২০১৭ সালের অক্টোবরে ছুটিতে যান তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহা। পরে বিদেশ থেকেই পদত্যাগ করেন। আইনমন্ত্রী ও সরকারের বিভিন্ন পর্যায় থেকে জানানো হয়, বিচারপতি সিনহার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ আছে।

সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, নৈতিক স্খলনসহ ১১টি অভিযোগের একটি প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে হস্তান্তরও করা হয়।

সম্প্রতি বিচারপতি সিনহার লেখা বই- অ্যা ব্রোকেন ড্রিম- প্রকাশের পর, তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আবারও আলোচনায়। এরই মধ্যে গত বৃহস্পতিবার শাহবাগ থানায় মামলা করেন ব্যারিস্টার নাজমুল হুদা। তদন্তের জন্য মামলাটি পাঠানো হয়েছে দুর্নীতি দমন কমিশনে।

এদিকে বিচারপতি এস কে সিনহার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। বিদেশে পাচার করা অর্থে বাড়ি কেনাসহ বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে অনন্ত সিনহার বিরুদ্ধে।

বিচারপতি সিনহার ব্যাংক হিসেবে চার কোটি টাকা জমা হওয়ার আরেকটি অভিযোগ অনুসন্ধান করছে দুদক। রিশাদ হুদা

আগের সংবাদবিক্রিত পণ্যে শর্ত জায়েয আছে?
পরবর্তি সংবাদবিএনপির ৭ দফা অসাংবিধানিক: কাদের