বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল

ফাতেহ ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি আসনে ১৪টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। এরমধ্যে টাঙ্গাইল-৪ ও ৮ আসনে ঋণখেলাপীর দায়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।

রোববার দুপুর ২টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই ও শুনানি শেষে এই মনোনয়নপত্র বাতিল করেন।
এদিকে মনোনয়নপত্র বাতিল বিষয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানিয়েছেন।

এছাড়া ঋণখেলাপীর দায়ে টাঙ্গাইল-১ আসনে বিএপির প্রার্থী ফকির মাহাবুব আনাম স্বপন ও টাঙ্গাইল ৬ আসনে বিএপির প্রার্থী নুর মোহাম্মদ খানের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন, টাঙ্গাইল-৩ আসনে মোঃ চাঁন মিয়া (এনপিপি), আতাউর রহমান খান (বিএনএফ)।

টাঙ্গাইল ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ বাকির আলী ও আবুল কাশেম, টাঙ্গাইল-৬ আসনে মোঃ সুলতান মাহমুদ (বিএনএফ), মামুনুর রহমান(এনপিপি), টাঙ্গাইল-৭ আসনে মজিবর রহমান(খেলাফত মজলিস), টাঙ্গাইল-৮ আসনে আশরাফ সিদ্দিকী (জাতীয় পার্টি), স্বতন্ত্র প্রার্থী কাজী শহীদুল ইসলাম, আব্দুল লতিফ(খেলাফত মজলিস)।

আগের সংবাদতাবলিগে ন্যাক্কারজনক ঘটনা ইসলাম বিদ্বেষীদের চক্রান্ত : আল্লামা বাবুনগরী
পরবর্তি সংবাদ‘ছাত্ররা এক প্রকার জোর করেই পাহারার দায়িত্ব পালন করে’