
ফাতেহ ডেস্ক: এবার বর্ষা মৌসুমে বৃষ্টি তুলনামুলক কম বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আকাশ মেঘাচ্ছন্ন ও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, জুন মাসে মৌসুমী নিম্নচাপের কারণে একবার ভারী বৃষ্টি হয়েছে। গত এক সপ্তাহে থেমে থেমে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। জুলাই মাসে স্বাভাবিকের তুলনায় ৯ শতাংশ কম বৃষ্টি হয়েছে।
তবে আগস্ট ও সেপ্টেম্বর মাসে বেশি বৃষ্টির হতে পারে। আবহাওয়ার যে বৈশিষ্ট বিরাজ করছে তাতে বড় বা মাঝারি ধরনের দুর্যোগের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
