জেনে নিন ইজতেমায় আজ কারা বয়ান করেছেন, কারা করবেন

ফাতেহ ডেস্ক

টঙ্গীর তুরাগ পারে চলমান বিশ্ব ইজতেমায় মশওয়ারার ভিত্তিতে আজ বাদ ফজর আম বয়ান করেছেন রায়বেন্ডের মুরব্বি মাওলানা জিয়াউল হক। উর্দু বয়ানের তরজমা করেছেন মাওলানা নুরুর রহমান।

জুমাপূর্ব খাস বয়ানে আলেমদের উদ্দেশে কথা বলেছেন মাওলানা ইবরাহিম দেওলা, মাদরাসাছাত্রদের উদ্দেশে কথা বলেছেন মাওলানা আকবর শরীফ, ভার্সিটি ছাত্রদের উদ্দেশে কথা বলেছেন প্রফেসর সানাউল্লাহ এবং অন্যান্য খাওয়াসদের উদ্দেশে কথা বলেছেন ব্যাঙ্গালোরের মুরব্বি ভাই ফারুক।

জুমার খুতবাপাঠ ও নামাজে লক্ষ লক্ষ মানুষের ইমামমতি করেছেন কাকরাইলের মুরব্বি মাওলানা জুবায়ের সাহেব।

বাদ জুমা আম বয়ান করেছেন শেখ গাসসান। বাদ আসরের আম বয়ানের দায়িত্ব মাওলানা জোহায়েরুল হাসানের। বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা ইবরাহিম দেউলা সাহেব। তাঁর উর্দু বয়ানের তরজুমান হিসেবে থাকবেন কাকরাইলের মুরব্বি মাওলানা জুবায়ের।

এইচআর/

আগের সংবাদআমেরিকায় জরুরি অবস্থা জারি করতে যাচ্ছেন ট্রাম্প
পরবর্তি সংবাদইজতেমা ময়দানে রান্না করা গরম তরকারি ও ডাল পড়ে পাঁচ মুসল্লি আহত