ইজতেমা ময়দানে রান্না করা গরম তরকারি ও ডাল পড়ে পাঁচ মুসল্লি আহত

ছবি যুগান্তর

ইজতেমা ময়দানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কয়েকজন মুসল্লি আহত হবার খবর চাউর হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে সিলিন্ডার বিস্ফোরণ নয়, বরং রান্না করা গরম তরকারি ও ডাল পড়ে পাঁচ মুসল্লি আহত হয়েছেন।

শুক্রবার বেলা ১১টার দিকে ২নং খিত্তায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে জানা যায়, ইজতেমার মাঠে মুসল্লিরা দুপুরের রান্না করছিলেন। রান্না শেষে ডাল আর তরকারি সরাতে গিয়ে মুসল্লিদের শরীরে পড়ে। এতে চার থেকে পাঁচজন আহত হন।

এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই মুসল্লিরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। অনেকেই সিলিন্ডার বিস্ফোরণের গুজব শুনে আতঙ্কে হুড়োহুড়ি করতে গিয়ে পড়ে যান। অনেক মুসল্লিকে মাঠের পাশের তুরাগ নদের পানিতে ঝাঁপ দিতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শী হামিদ মিয়া জানান, সিলিন্ডার বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি। ভিড়ে ঠেলাঠেলিতে গরম তরকারি ও ডাল পড়ে চার থেকে পাঁচজন সামান্য আহত হয়েছেন। কারও হাত-পা সামান্য পুড়ে গেছে।

এইচআর/

আগের সংবাদজেনে নিন ইজতেমায় আজ কারা বয়ান করেছেন, কারা করবেন
পরবর্তি সংবাদমুসল্লিদের বিক্ষোভ, সৌদি যুবরাজকে ঢুকতে দেয়া হবে না ইসলামাবাদে