বছরের শুরুতেই বেড়েছে চালের দাম

ফাতেহ ডেস্ক

নতুন বছরের শুরুতেই চালের দাম কেজিপ্রতি ২ থেকে ৩ টাকা বেড়েছে। হঠাৎ করে চালের দাম বাড়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। পাইকারি ও খুচরা বিক্রেতারা বলছেন, মিল মালিকদের অতি মুনাফার প্রবণতাই দাম বাড়ার কারণ।

রাজধানীর কারওয়ানবাজারের পাইকারী চাল ব্যবসায়ীরা বলছেন, গত ডিসেম্বরেও মোটা চাল স্বর্ণার বস্তা প্রতি দাম ছিল ১ হাজার ৫০০ টাকা। নতুন বছরের শুরুতেই দাম বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭০০ টাকা। স্বর্ণা চালের খুচরা মূল্য কেজি প্রতি বেড়েছে ৩ টাকা। ব্যবসায়ীরা বলছেন, বাড়তি দামে অটো রাইস মিল মালিকরা বিক্রি করছেন চাল।

ফলে এর প্রভাব পড়েছে পাইকারী ও খুচরা বাজারে। এদিকে কুষ্টিয়া ও দিনাজপুরের মিলাররা জানিয়েছেন, উৎপাদন ও পরিবহনে বাড়তি খরচের জন্য চাল ও ধানের দাম বাড়তি।

রাজধানীসহ সারাদেশে দাম নিয়ে কোনো কারসাজি হচ্ছে কি না এবং নিয়মিত বাজারে কঠোর তদারকির অনুরোধ সাধারণ ক্রেতাদের।

আগের সংবাদ‘আলোচ্যসূচি জানার পরই সংলাপের বিষয়টি বিবেচনা করবে ঐক্যফ্রন্ট’
পরবর্তি সংবাদক্ষমতাসীন দলের এমপি হতে তৎপর নারী নেত্রীরা