
ফাতেহ ডেস্ক: বাণিজ্য সংকট নিয়ে সমঝোতায় পৌঁছাতে চীনকে সময় বেঁধে দিলো যুক্তরাষ্ট্র। রোববার এক অনুষ্ঠানে এ সিদ্ধান্তের কথা জানায় মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটথাইজার।
তিনি বলেন, আগামী বছরের ১ মার্চের মধ্যে সফল আলোচনা না হলে, বাড়তি শুল্ক আরোপ করা হবে। পাশাপাশি মার্চের পর কোনভাবেই মার্কিন প্রেসিডেন্ট, আলোচনার সময় বাড়াবেনা বলেও জানান লাইটথাইজার।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টাদের বিভ্রান্তির এক সপ্তাহ পর এ কঠোর সময়সীমার ঘোষণা আসলো।
এদিকে, চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের উপ-প্রধান মেং ওয়াং ঝুকে আটকের ঘটনায় যুক্তরাষ্ট্র ও কানাডার রাষ্ট্রদূতকে তলব করেছে চীন। ওয়াং ঝুকে শিগগিরই মুক্তি না দিলে এর ফলাফল ভাল হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বেইজিং।
