
ফাতেহ ডেস্ক
২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ আবেদনগুলি শুনানির জন্য গ্রহণ করে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ইউসুফ মাহমুদ মোর্শেদ জানান, কারাবন্দি আসামিদের ৪৪টি জেল আবেদন গ্রহণ করেছে হাইকোর্ট। এতে ২১শে আগস্ট মামলার আপিল শুনানি শুরু হতে যাচ্ছে।
এর মধ্যে মৃত্যুদণ্ড ও নানা মেয়াদে দণ্ডিত আসামিরা রয়েছেন। এ ছাড়া বিচারিক আদালতের নথি তলব করে অর্থদণ্ড স্থগিত করেছে হাইকোর্ট।
গত বছরের ১০ অক্টোবর এ ঘটনায় করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তারেক রহমানসহ ১৯ জনের।
