সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক

সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেনানিবাসে শিখা অনির্বাণে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধানরা এবং সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার। এসময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

শ্রদ্ধা নিবেদন শেষে শিখা অনির্বাণে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। পরে সশস্ত্র বাহিনীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান এবং সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার।

আগের সংবাদফ্রান্সে আবারও বিক্ষোভ
পরবর্তি সংবাদ২১শে আগস্ট মামলা : বিচারিক আদালতের নথি হাইকোর্টে তলব