দ. কোরিয়ায় তীব্র দাবদাহে ২৮ জনের মৃত্যু

ফাতেহ ডেস্ক: তীব্র দাবদাহে দক্ষিণ কোরিয়ায় ২৮ জনের মৃত্যু হয়েছে। এদিকে দাবদাহের কারণে ভয়াবহ খরার আশঙ্কায় উত্তর কোরিয়া।

পরিস্থিতি খারাপ হওয়ার আগেই ফসল রক্ষায় জনগণকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ বলছে, সব সেচ সরঞ্জাম জরুরি মেরামত, নতুন কূপ ও জলাধার নির্মাণ করা হচ্ছে। বুধবার রাজধানী পিয়ং ইয়ংয়ে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

অন্যদিকে দক্ষিণের রাজধানী সিউলে বুধবার শতাব্দীর সবচেয়ে বেশি ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

গেলো সপ্তাহে জাপানের টোকিও-তে সর্বোচ্চ ৪১ দশমিক এক ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।

আগের সংবাদছাত্রদের ৯ দফা দাবি মেনে ১৫ উদ্যোগ সরকারের
পরবর্তি সংবাদপ্রকাশ্যে নেকাব পরায় এক নারীকে জরিমানা করলো ডেনমার্ক