ডাকসু নির্বাচনে সরকারের কাছে কোটা আন্দোলনকারীদের দাবি

ফাতেহ ডেস্ক 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) অংশ নিতে সংগঠিত হচ্ছে কোটা সংস্কার আন্দোলনকারীরা।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে স্বতন্ত্র প্রার্থী দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন তারা। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কিছু দাবি-দাওয়া জানিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা।

আজ রোববার দুপুরে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরিন আহম্মদের কাছে বেশকিছু দাবি-দাওয়া এবং প্রস্তাবনা জমা দেয় কোটা সংস্কার আন্দোলনের শীর্ষ নেতারা।

কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের দাবিগুলো হলো- সকল শিক্ষার্থী যেন নির্বিঘ্নে ক্যাম্পাসে চলাফেরা করতে পারে, কোনো রাজনৈতিক সংগঠন যেন ক্যাম্পাসে সকলের সহবস্থানে কোনো প্রকার বাধা সৃষ্টি না করতে পারে, সম্প্রতি যারা শিক্ষক এবং শিক্ষার্থীদের ওপর বিভিন্নভাবে হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আগের সংবাদসলংগা বিদ্রোহের পুরোধাপুরুষ দেওবন্দি আলেম মাওলানা তর্কবাগীশ
পরবর্তি সংবাদইসরায়েলকে প্রতারক রাষ্ট্র হিসেবে অভিহিত করলেন মাহাথির ‍মুহাম্মদ