
ফাতেহ ডেস্ক
গতকাল শনিবার (২৬ জানুয়ারি) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মাদ বলেছেন, ইহুদিবাদী ইসরাইল হচ্ছে প্রতারক রাষ্ট্র। মালয়েশিয়ার জনগণ প্রতারকদের পছন্দ করে না।
মালয়েশিয়ার সরকার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ক্রীড়াবিদদের ভিসা না দেওয়ার বিষয়ে অনড় অবস্থানে রয়েছেন বলে জানা গেছে।
মাহাথির বলেন, ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি ক্রীড়াবিদদেরকে মালয়েশিয়ায় প্রবেশে বাধা দেওয়ার অধিকার তার দেশের সরকারের রয়েছে। এ কারণে আগামী গ্রীষ্মে অনুষ্ঠেয় বিশ্ব প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে মালয়েশিয়ায় আসতে পারবে না ইসরাইলি ক্রীড়াবিদরা।
২৫ জুলাই মালয়েশিয়ার কুচিং শহরে বিশ্ব প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ শুরু হবে এবং তা চলবে ৪ আগস্ট পর্যন্ত। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর প্রচারিত হয়েছে যে, প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে যাতে ইসরাইলি ক্রীড়াবিদরা অংশ নিতে পারে সেজন্য তাদেরকে ভিসা দিতে মালয়েশিয়া সরকারকে রাজি করানোর চেষ্টা করছে তেল আবিব।
ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে মালয়েশিয়ার কূটনৈতিক সম্পর্ক নেই এবং দেশটির জনগণ ও সরকার সব সময় আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন জানিয়ে এসেছে।
