
ফাতেহ ডেস্ক : রাজধানীর কারওয়ান বাজার থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়াকে।
ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুঁইয়ার বড় বোন ডা. ফেরদৌসী যুগান্তরকে জানান, কাওরান বাজার এলাকা থেকে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় তাকে তুলে নেয়া হয়। এক ব্যক্তি এ সময় নিজেকে ডিবির এসি শাহাদাত বলে পরিচয় দেন।
মানারাত বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ব্যারিস্টার যোবায়ের। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র।
সূত্র : যুগান্তর (অনলাইন)
