আজ সময়মত ঢাকা ছাড়ছে হজযাত্রার ১০টি ফ্লাইট

ফাতেহ ডেস্ক: হজযাত্রার একাদশতম দিনে আজ ঢাকা ছাড়ছে ১০টি ফ্লাইট। এরমধ্যে ৬টি বাংলাদেশ বিমান ও ৪টি সাউদিয়া এয়ারলাইন্সের।

গত দুদিন বিমানের সূচি বিপর্যয় হলেও, আজ প্রতিটি ফ্লাইটই সূচি অনুযায়ী ঢাকা ছাড়ছে। হজ ক্যাম্পের অব্যবস্থাপনা ছাড়া বড় কোন অভিযোগ নেই যাত্রীদের। এখন পর্যন্ত ১২৫টি ফ্লাইটে সৌদি আরব গেছেন ৪৫ হাজার ৫৪২ জন। হজ অফিস জানিয়েছে, এ পর্যন্ত ভিসার জন্য ৮২ হাজার ৭২৩ জনের আবেদন জমা পড়েছে। সৌদি আরব ভিসা দিয়েছে ৮০ হাজার ৫১৯ জনের।

এদিকে, অতিরিক্ত চার শতাংশ রিপ্লেসমেন্টের আবেদন জমা দেয়ার শেষ দিন আজ। বিকেল চারটা পযর্ন্ত হজ অফিসে আবেদন জমা দিতে পারবেন প্রার্থীরা।

আগের সংবাদডিসি সম্মেলনে আলোচনা হবে ৩৪৭ প্রস্তাবের ওপর
পরবর্তি সংবাদপাকিস্তানে নির্বাচনকে ঘিরে বেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার