আপত্তিকর ছবি ছড়ানোয় কলেজ ছাত্রীর আত্মহত্যা

ফাতেহ ডেস্ক: বাগেরহাটের চিতলমারীতে কলেজ ছাত্রীকে আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে।

আপত্তিকর ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ায় বুধবার ওই ছাত্রী আত্মহত্যা করে বলে অভিযোগ পরিবারের। অভিযুক্ত মিঠুন এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ জানিয়েছে এলাকাবাসী।

স্থানীয় কালিদাস বড়াল ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল মেয়েটি। পরিবার জানায়, কলেজে যাওয়া আসার পথে প্রায়ই ওই ছাত্রীকে উত্যক্ত করতো প্রতিবেশী মিঠুন মজুমদার। কয়েকমাস আগে ভয় দেখিয়ে তার আপত্তিকর ছবি তোলে মিঠুন।

কিছুদিন আগে তা ইন্টারনেটে ছড়িয়ে দিলে আত্মহত্যা করে মেয়েটি। এরপর থেকে পরিবারসহ পলাতক মিঠুন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আগের সংবাদতুরস্ককে ধন্যবাদ জানালেন ট্রাম্প
পরবর্তি সংবাদপুলিশের মারধরে কলেজ ছাত্রের মৃত্যুর অভিযোগ