বিক্ষোভ-ভাঙচুরে অচল রাজধানী

ফাতেহ ডেস্ক: রাজধানীর শাহবাগ, সায়েন্সল্যাব, মিরপুর ও উত্তরায় চারটি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা অর্ধশতাধিক যানবাহনে ভাঙচুর চালিয়েছে।

বাসচাপায় দুই সহপাঠি নিহতের জেরে সকাল ১০ টায় ঢাকার রাজপথে নামে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী। এ সময় পুলিশের সাথে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ পরিস্থিতিতে রাজধানীতে তৈরি হয় অচলাবস্থা।

সকাল ১১টা থেকে সাইন্স ল্যাবরেটরি মোড় বন্ধ কোরে আন্দোলন করে শিক্ষার্থীরা। দুপুর ১টায় সিটি কলেজের সামনে একটি বাসে আগুন দেয় আন্দোলনকারীরা।

দুপুর ২টায় তাদের ধাওয়া দেয় পুলিশ। এসময় পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ে তারা। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আটক হয় তিনজন।

শাহবাগেও রাস্তা বন্ধ কোরে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় আজিজ সুপার মার্কেটের সামনে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর ও একটিতে আগুন দেয় বিক্ষুব্ধরা।

মতিঝিল, ফার্মগেইট, মিরপুর, উত্তরাতেও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। চলে পুলিশ-আন্দোলনকারী ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষ সারা শহরে ছড়িয়ে পড়লে তৈরি হয় যানজট।

রোববার কুর্মিটোলায় বাসচাপায় মারা যায় শহীদ রমীজ উদ্দীন ক্যান্ট পাবলিক কলেজের দুই শিক্ষার্থী।

এরপর থেকেই আন্দোলনে নামে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

আগের সংবাদহাসপাতালের শাদা করিডোরে
পরবর্তি সংবাদবিদ্যুৎস্পর্শে সিরাজগঞ্জে নিহত ৮