সরকারি মেডিকেলের এমবিবিএস ভর্তিতে ৫০০ আসন বাড়ানোর সিদ্ধান্ত

ফাতেহ ডেস্ক: সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য ৫০০ আসন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকেই বাড়তি আসনে শিক্ষার্থী ভর্তি হবে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বর্তমানে ৩১টি সরকারি মেডিকেল কলেজে ৩ হাজার ৩১৮টি আসন রয়েছে। গত এক যুগ ধরে ভর্তির ক্ষেত্রে কোনো আসন বাড়ানো হয়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনসংখ্যার চাপ, বিশ্বস্বাস্থ্য সংস্থার মানদণ্ড, মেডিকেল কলেজগুলোর বিদ্যমান সুযোগ-সুবিধা, হাসপাতালের শয্যা সংখ্যা বিবেচনা করে এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগের সংবাদহামলাকারীদের পরিচয় প্রকাশ করতে গণমাধ্যমের প্রতি কাদেরের আহ্বান
পরবর্তি সংবাদসড়ক পরিবহন আইনের খসড়ায় সমর্থন পরিববহন মালিকদের