হামলাকারীদের পরিচয় প্রকাশ করতে গণমাধ্যমের প্রতি কাদেরের আহ্বান

ফাতেহ ডেস্ক: হামলার ঘটনায় ঢালাও অপবাদ না দিয়ে অভিযুক্তদের পরিচয় ও প্রমাণ প্রকাশ করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগের ছাত্রী সমাবেশে তিনি এ আহ্বান জানান।

বিএনপিকে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা দেশে-বিদেশে অপপ্রচার চালাচ্ছে, নালিশ করে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়তে হবে।

ওবায়দুল কাদের বলেন, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও কানাডাকে অপপ্রচারে কান না দেয়ার অনুরোধ করা হয়েছে।

আগের সংবাদঢাকার মসজিদ, মসজিদের ঢাকা
পরবর্তি সংবাদসরকারি মেডিকেলের এমবিবিএস ভর্তিতে ৫০০ আসন বাড়ানোর সিদ্ধান্ত