ভালবাসা দিবসের রাতে গণধর্ষণের শিকার হলেন গার্মেন্ট-কর্মী এক তরুণী

ফাতেহ ডেস্ক

১৪ই ফেব্রুয়ারী বিশ্ব ভালবাসা দিবসের রাতে পোশাক শ্রমিক এক তরুণী (২০) গণধর্ষণের শিকার হয়েছেন। সাভারের হেমায়েতপুরে বর্বর এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আজ ভুক্তভোগী ওই নারীর ভাই বাদী হয়ে দু’জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দু’তিনজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ১৪ই ফেব্রুয়ারী তথাকথিত বিশ্ব ভালবাসা দিবসের রাতে সাভারের হেমায়েতপুরের নতুনপাড়া এলাকার একটি ফাঁকা মাঠে গণধর্ষণের শিকার হন ওই তরুণী। তিনি বরিশাল জেলার ইয়ারপুর থানার একটি গ্রামের মেয়ে। ভাইয়ের সঙ্গে সাভার পৌর এলাকায় ভাড়া থেকে হেমায়েতপুর আমান নিটিং কারখানায় চাকুরি করতেন তিনি। মামলা দায়েরের পর পুলিশ ভুক্তভোগী নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ধর্ষিতার ভাই জানান, তার ছোট বোন চার মাস ধরে হেমায়েতপুর এলাকায় আমান গার্মেন্টসে নিটিং হেলপার পদে চাকুরি করছে। এ সময় ওই পোশাক কারখানার রাকিব নামের এক অপারেটরের সঙ্গে তার বন্ধুত্ব হয়।

আগের সংবাদস্ত্রী-সন্তানসহ লক্ষ্মীপুরের হিন্দু যুবক পলাশের ইসলামগ্রহণ
পরবর্তি সংবাদনির্বাচনে বড় দু-একটি দলের না আসা হতাশার: ইসি