এবার সুনামগঞ্জে চার বছরের শিশু ধর্ষণের শিকার

ফাতেহ ডেস্ক

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় আজ দুপুর আড়াইটার দিকে চার বছরের এক শিশুকে ৪০ বছর বয়সী এক ব্যক্তি ধর্ষণ করেছে। অভিযুক্ত এই ধর্ষকের নাম হারিস মিয়া (৪০)। সে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী চারাগাওঁ গ্রামের কুবেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে শিশুটি নিজ বাড়ী থেকে প্রতিবেশী এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে হারিস মিয়া শিশুটিকে ফুসলিয়ে নিজ বাড়ীর বসত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করতে থাকে। এক পর্যায়ে শিশুটির চিৎকারে প্রতিবেশীরা তাকে ধর্ষকের কবল থেকে উদ্ধার করে প্রথমে তাহিরপুর সদর হাসপাতালে ভর্তি করে।

পরে শিশুটির গোপনাঙ্গে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এইদিকে গ্রামবাসী হারিস মিয়াকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

এইচআর

আগের সংবাদ‘প্রহসনের নির্বাচন করেছে আ. লীগ’
পরবর্তি সংবাদসংরক্ষিত নারী আসন : তথ্য দেয়ার জন্য দলগুলোকে চিঠি