‘প্রহসনের নির্বাচন করেছে আ. লীগ’

ফাতেহ ডেস্ক

ফাঁকা মাঠে গোল দিয়ে আওয়ামী লীগ প্রহসনের নির্বাচন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। তিনি বলেন, জাতির কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনও আলোচনায় বসবে না বিএনপি।

মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেলে আহত বিএনপি নেতা ফয়সালকে দেখতে গিয়ে এ অভিযোগ করেন তিনি।

এসময় নির্বাচন নিয়ে সংলাপ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, নির্বাচনে আওয়ামী লীগ কারচুপি করেছে, তবে এতকিছুর পরও বিএনপির সঙ্গে শুভেচ্ছা বিনিময় বা সংলাপ হতে পারে।

আগের সংবাদপদ্মা সেতুর পাশেই হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর : বিমান প্রতিমন্ত্রী
পরবর্তি সংবাদএবার সুনামগঞ্জে চার বছরের শিশু ধর্ষণের শিকার