বিদ্রোহীরা আগামী কালের মধ্যে না সরলে দলীয় ব্যবস্থা : কাদের

ফাতেহ ডেস্ক

আগামী কালের মধ্যে নৌকার বিদ্রোহী প্রার্থীরা নির্বাচন থেকে সরে না দাঁড়ালে দলের বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এমন হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের দ্বিতীয় কাঁচপুর সেতুর নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগের ইতিহাসে এবার বিদ্রোহী প্রার্থীর সংখ্যা সবচেয়ে কম বলেও দাবি করেন ওবায়দুল কাদের।

নির্বাচনের শান্তিপূর্ণ ও উৎসবসমুখর পরিবেশে যারা বিশৃংখলা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানান তিনি।

বিএনপি-জামায়াতের নতুন বন্ধুত্ব সৃষ্টিকারীরা ‘ছদ্মবেশী মুক্তিযোদ্ধা’ বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

আগের সংবাদআ. লীগের নির্বাচনী ইশতেহারে পাঁচ বছরের সুস্পষ্ট পরিকল্পনা
পরবর্তি সংবাদখালেদার আইনজীবীদের দুই দফা অনাস্থা, শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি