
ফাতেহ ডেস্ক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন আসনে বেগম খালেদা জিয়ার প্রার্থিতার বৈধতা নিয়ে, রিট আবেদনের শুনানি দুপুর ২টা পর্যন্ত মূলতবি করা হয়েছে। দুপুরে বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সেসকালে বিচারপতি জেবিএম হাসানের তৃতীয় বেঞ্চের প্রতি আবারও শুনানি করতে মৌখিক অনাস্থা জানান খালেদা জিয়ার আইনজীবীরা।
আদালত তাদেরকে লিখিতভাবে দিতে বললেও তারা তা দেননি। পরে আদালত তাদেরকে প্রধান বিচারপতির কাছে আবেদন করার পরামর্শ দেন।
তবে খালেদা জিয়ার আইনজীবীরা আদালতকেই অনাস্থার বিষয়ে আদেশ দিতে অনুরোধ করেন। এরপর তৃতীয় বেঞ্চের বিচারপতি জেবিএম হাসান আদেশ না দিয়ে দুপুর দুইটা পর্যন্ত শুনানি মুলতবি করেন।
