
ফাতেহ ডেস্ক
দ্বিপক্ষীয় বাণিজ্যিক লেনদেনে মার্কিন ডলার বাদ দিয়েছে রাশিয়া ও ইরান। মঙ্গলবার তেহরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত লেভান জাগারিয়ান এ কথা জানিয়েছেন। এ ব্যাপারে আগেই নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল দুই দেশ। এখন তা কার্যকর করা হলো।
‘তাস’কে এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত লেভান বলেন, ‘রাশিয়া ও ইরানের মধ্যকার বাণিজ্যিক লেনদেনে দু’দেশের জাতীয় মুদ্রা ব্যবহার করার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তবে দু’দেশের মুদ্রা ব্যবহারে সমস্যা হলে প্রয়োজনে ইউরো ব্যবহার করা হবে।’
তিনি আরো বলেন, ‘ইরান ও রাশিয়া মার্কিন ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রা ব্যবহারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এর অংশ হিসেবে ইরানের রিয়াল ও রাশিয়ার রুবল ব্যবহার করা হচ্ছে।’
এদিকে মার্কিন নিষেধাজ্ঞার মুখে বাণিজ্যের পরিধি বাড়াতে যৌথ ব্যাংক প্রতিষ্ঠা করতে যাচ্ছে ইরান ও তুরস্ক। এতে লেনদেনের ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে মার্কিন ডলার নয়, দুই দেশের নিজস্ব মুদ্রার ব্যবহার করা হবে।
