
ফাতেহ ডেস্ক
মালয়েশিয়ার পেনাং প্রদেশে অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে ২৪ বাংলাদেশিসহ অন্তত ৭০ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার পেনাং প্রদেশের বাতুয়াত বাস স্টেশন থেকে তাদের আটক করে দেশটির অভিবাসন পুলিশ।
পেনাং অভিবাসন বিভাগের প্রধান ইজহাম ইদ্রিস জানান, ভ্রমণের প্রয়োজনীয় নথি জমা না দেয়াসহ বিভিন্ন অপরাধে তাদের আটক করা হয়েছে। ৫ ঘণ্টার অভিযানে সন্দেহভাজন ৯৭৬ বিদেশিকে আটক করা হয়। পরে কাগজপত্র পরীক্ষা শেষে বাকিদের ছেড়ে দেয়া হয় বলে জানান তিনি।
বাংলাদেশি ছাড়াও মিয়ানমারের ৩ নারীসহ ২৭ জন, ইন্দোনেশিয়ার ৫ নারীসহ ১০ জন, ভিয়েতনাম ও নেপালের চার জন কোরে এবং এক ভারতীয়কে আটক করা হয়েছে।
