দুর্ঘটনায় হত্যার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড হওয়া উচিত : এরশাদ

ফাতেহ২৪: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন এরশাদ বলেছেন, সড়ক পরিবহন আইন আরও কঠোর করে বেপরোয়া গাড়ি চালানোয় দুর্ঘটনায় হত্যার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড হওয়া উচিত।

তিনি বলেন, রাষ্ট্রপতি থাকতে আমি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করেছিলাম। পরবর্তীতে আন্দোলনের মুখে সে আইনটি বাতিল করে যাবজ্জীবন করতে হয়েছে। তিনি নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলোকে ‘যৌক্তিক’ বলেও উল্লেখ করেছেন।

কুর্মিটোলায় বাসচাপায় নিহত শিক্ষার্থী দিয়া খানম মিমের বাসায় তার পরিবারকে সমবেদনা জানাতে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ শুক্রবার সকালে কলেজছাত্রী দিয়ার মহাখালীর বাড়িতে যান। সেখানে তিনি গণমাধ্যমের কাছে এসব কথা বলেন। এ সময় এরশাদ দিয়ার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পরে তিনি সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

আগের সংবাদআফগানিস্তানে জুমার নামাজের সময় শিয়া মসজিদে হামলা: নিহত ২৫
পরবর্তি সংবাদআড়াই হাজার যাত্রীর হজে যাওয়া অনিশ্চিত