
ফাতেহ ডেস্ক
সিলেটের প্রথিতযশা আলেম ও মুফতি, জামেয়া কাসিমুল উলুম দরগাহে হজরত শাহজালালের মুহতামিম মাওলানা আবুল কালাম যাকারিয়া গতকাল রাতে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে আহত হয়েছেন।
দরগাহ মাদরাসা-কর্তৃপক্ষের কাছ থেকে জানা গেছে, গতকাল রাতে মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে একটি ওয়াজ মাহফিলে বয়ান শেষে ফেরার পথে রাজনগর উপজেলার এক স্থানে দুর্ঘটনার শিকার হন তিনি। উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ট্রাক তাঁর প্রাইভেট গাড়ির এক পাশে আঘাত হেনে চলে যায়। এতে গাড়ির গ্লাস ভেঙে ড্রাইভারসহ তিনি আহত হন। এর খানিক পর অপর একটি গাড়ি পাশ দিয়ে যাওয়ার সময় তাঁদের দুর্ঘটনাজনিত এ অবস্থা দেখে গাড়ির চালক সেখান থেকে তাঁদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে এনে ভর্তি করেন।
মাদরাসা-কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মুফতি আবুল কালাম যাকারিয়ার হাতের কনুই ও হাঁটুতে গ্লাস ঢুকে গিয়ে বেশ জখম হয়েছে। বুকেও চোট লেগেছে। পরীক্ষা-নীরিক্ষার পর জানা গেছে আঘাত খুব গুরুতর নয়। তাঁর নিকটজনরা দেশবাসীর কাছে দোআ চেয়েছেন, যেন দ্রুত তিনি সুস্থ হয়ে ওঠেন।
এইচআর/
