‘বড় সাহেবরা ঘুষ খাওয়া বন্ধ করলে ছোটরা সোজা হবে’

ফাতেহ ডেস্ক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দরিদ্র ও দূষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে না পারলে সমুদ্রের মধ্যে বালু দিয়ে ঘিরে আমাকে আমি নিরাপদ রাখতে পারব না।

তিনি আরো বলেন, দারিদ্র্য চলে যাবে। যদি সেটা পরিকল্পিতভাবে যায় তাহলে আমরা ভালো ফল ভোগ করতে পারব। দেশটাকে ঠিক রাখতে পারলে সবাই ভালো থাকব। আর যদি না পারি আমি একা ভালো থাকার কোনো স্বার্থকতা নেই।

আজ বৃহস্পতিবার কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা পৌঁছে দেয়ায় কর্মপন্থা শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

সরকারি বড় কর্মকর্তাদের দুর্নীতি মুক্ত থাকার আহ্বান জানিয়ে সমবায়মন্ত্রী বলেন, অফিসের বড় সাহেব যদি ঘুষ থেকে বিরত থাকেন, তাহলে ছোট সাহেবরা ঘুষ খেতে পারবে না।

তিনি বলেন, একসময় আমাদের দেশে খাদ্য ঘাটতি ছিল। বর্তমানে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ জাতি। খাদ্য উন্নয়নে আমাদের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। গরিব ও দারিদ্র্যসীমার মানুষগুলোকে আধুনিক নগরায়ণের মাধ্যমে দারিদ্র্যমুক্ত করতে হবে। বাংলাদেশকে একটি সুন্দর দেশে রূপান্তর করতে হলে আমাদেরকে সুন্দর মানুষ হতে হবে।

আগের সংবাদশপথও নেবে না, চা-চক্রেও যাবে না ঐক্যফ্রন্ট
পরবর্তি সংবাদসড়ক দুর্ঘটনার শিকার সিলেটের দরগাহ মাদরাসার মুহতামিম